ঢাকা   ১১:৫৮:২১ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের খোঁজখবর নিলেন ইশরাক

Reporter Name
  • Update Time : Thursday, December 3, 2020,
  • 217 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সম্প্রতি রাজধানীতে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতাকর্মীদের দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে যান তিনি।  তবে বন্দি নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তিনি। তাই কারাগারের প্রধান ফটকেই কিছুক্ষণ অবস্থান করে বন্দিদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি। এ সময় বন্দিদের সঙ্গে সদয় আচরনের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধও জানান ইশরাক হোসেন।

এছাড়া প্রায় ৫০ বন্দিকে আর্থিক সহায়তা দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষ বলছে, করোনার কারণে দেশের কারাগারগুলোতে বন্দিদের সঙ্গে সাক্ষৎ বিনিময় বন্ধ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি