• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর যাত্রাবাড়ীর মানিকদি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইফতিখার খলিল ইফতি (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত বড়ুয়া (১৮) নামের আরেক শিক্ষার্থী।

শুক্রবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইফতিকে সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত ইফতির বাবা ইব্রাহিম খলিল জানান, সকালের দিকে বাসা থেকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেল ইফতি চালাচ্ছিল।

ইফতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউচাইল গ্রামে। বর্তমানে কদমতলী খালপার হক সোসাইটি সবুজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। ইফতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র ও অনন্ত নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত অনন্তের দুই পা ও হাতে আঘাত পেয়েছেন। জরুরি বিভাগে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন