• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

৩৬৮ বোতল অ্যালকোহলসহ হোমিও চিকিৎসক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৩৬৮ বোতল নিষিদ্ধ অ্যালকোহলসহ কাজী ইমাম আজম (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছেন র‍্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর র‍্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ।

আটক হোমিও চিকিৎসক কাজী ইমাম আজম শহরের ২নং বেড়াডাঙ্গার মৃত আমজাদ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‍্যাব-৮ এর অধিনায়ক মেজর মো. খালেদ মাহমুদের নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কাজী হোমিও ফার্মেসিতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩৬৮ বোতল নিষিদ্ধ অ্যালকোহল জাতীয় হোমিও ওষুধ জব্দ করা হয় ও কাজী ইমাম আজমকে আটক করে র‍্যাব। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ফরিদপুর র‍্যাব-৮ এর অধিনায়ক মেজর মো. খালেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন