• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

মসজিদের দান বাক্সের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে মসজিদের কমিটি গঠন ও দান বাক্সের টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলার আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রাব্বুল হোসেন, হাসমত, লিটন হোসেন, এরশাদ হোসেন, বাবুল হোসেন, আতিয়ার রহমান, সাহেব আলী ও রেজাউলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গ্রামের মসজিদের কমিটি গঠন ও দান বাক্সের টাকা নিয়ে বেশ কয়েকমাস যাবত ওই গ্রামের বাবুল হোসেন ও মিজানুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে শুক্রবার দুপুরে আবারও তাদের মাঝে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন