• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

করোনার সহায়তা নিয়ে দুর্নীতির অভিযোগে ইন্দোনেশিয়ার মন্ত্রী গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনায় আক্রান্তদের মধ্যে বিতরণের জন্য সরকারের সহায়তা প্রকল্পের কাজ বাগিয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগে ইন্দোনেশিয়ার সমাজকল্যাণ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জুলিয়ারি পি বাতুবারা নামের ওই মন্ত্রীকে গ্রেপ্তার করে দুর্নীতি নির্মূল কমিশন (কেপিকে)।

এর একদিন আগে ব্রিফকেসে ভর্তি ১৩ লাখ ৮০ হাজার সমপরিমাণ রুপিয়াহ, মার্কিন ডলার ও সিঙ্গাপুরি ডলার বাতুবারা ও মন্ত্রণালয়ের দুই শীর্ষ কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রচেষ্টা আটকে দেয় কেপিকে।

কেপিকের প্রধান ফিরলি বাহুরি জানিয়েছেন, স্থানীয় সময় রোববার বেলা ২টা ৫০ মিনিটে মন্ত্রী আত্মসমর্পণ করেন।

তিনি জানান, সরকারের সহায়তা প্রকল্প হিসেবে করোনায় আক্রান্তদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণের জন্য ৪২ কোটি মার্কিন ডলারের পণ্যক্রয়ের কাজ একটি বেসরকারি প্রতিষ্ঠানকে বাগিয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ আছে মন্ত্রীর বিরুদ্ধে। শনিবার স্টিং অপারেশন চালিয়ে ঘুষ লেনদেনে সম্পৃক্ত কয়েক জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৮০ হাজার সমপরিমাণ রুপিয়াহ, মার্কিন ডলার ও সিঙ্গাপুরি ডলার উদ্ধার করা হয়।

২০১৯ সালের অক্টোবরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান ক্ষমতাসীন দল ইন্দোনেশিয়ান ডেমোক্রেটি পার্টি অব স্ট্রাগলের নেতা জুলিয়ারি। প্রেসিডেন্ট জোকো উইদোদোর দ্বিতীয় আমলে জুলিয়ারি হচ্ছেন দ্বিতীয় মন্ত্রী যিনি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন