• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গোদাগাড়ীতে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, অলিউল্লাহ রাজশাহী প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো। আজ রবিবার বিকেল ৪টার সময় গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের শহীদ ফিরোজ চত্ত্বরে সূচনা হওয়ার পরে মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ ফিরোজ চত্ত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রবিউল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর আওয়ামীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ এম শাহিন, সাবেক যুবলীগ নেতা নজরুল ইসলাম , পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাসান আলীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদীদের এ দেশ থেকে উৎখাত করা না গেলে এমন অরাজকতা চলতে থাকবে।তাই তাদের বিতাড়িত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। স্বাধীন বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে তারা মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে বলে আমরা মনে করি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন