• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে করোনায় এক দিনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে তিন হাজার ১১ জন।

এর আগে গত সপ্তাহে দুই হাজার ৮৮৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়, যা ছিল ওই সময় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। করোনার প্রথম দফা ঢেউ আঘাত হানার পর এক দিনে সর্বোচ্চ মৃত্যু ছিল দুই হাজার ৭৫২ জন। গত ১৫ এপ্রিল এই সংখ্যা রেকর্ড করা হয়েছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। দেশটিতে এখন দৈনিক আক্রান্তের গড় দুই লাখেরও বেশি। অনেক রাজ্যের হাসপাতালগুলোতে রোগী প্রায় উপচে পড়েছে। আগামী সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সতর্ক করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

নিউ ইয়র্ক টাইমসের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত এক লাখ ছয় হাজার ৮৮ জন করোনা আক্রান্ত ভর্তি আছেন।

করোনার সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার্সের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন এবং মৃতের সংখ্যা দুই লাখ ৯৬ হাজার ৭৪৫।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন