ঢাকা   ০৭:১৪:৪৮ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৩৫ বাকেরগঞ্জে অবৈধ বালু-মাটি কাটায় জরিমানা, কারাদণ্ড চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফ্রান্সে ইসলামবিদ্বেষী নতুন আইন পাস

Reporter Name
  • Update Time : Thursday, December 10, 2020,
  • 226 Time View

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কট্টর ইসলামপন্থার বিরুদ্ধে নতুন একটি আইন পাস করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির একটি সাময়িকীতে মহানবী (সা.)-কে বিদ্রূপ করে কার্টুন প্রকাশের জের ধরে কয়েক দফা হামলার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর এএফপি।

এই আইন পাসে ফ্রান্সের মুসলমান সম্প্রদায়কে অমর্যাদাকর অবস্থায় ফেলে দেবে বলে বিশেষজ্ঞদের ধারণা। ইউরোপের সবচেয়ে বেশিসংখ্যক মুসলমানের বসবাস দেশটিতে।

আইনটির মূল শিরোনাম দেয়া হয়েছে ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী বিল’। সমাজের মূলধারা থেকে ইসলামের চরমপন্থাকে বিচ্ছিন্ন করতে এই পরিভাষা ব্যবহার করেছিলেন ম্যাক্রোঁ, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। এখন বলা হচ্ছে– ধর্মনিরপেক্ষতাবাদ ও বাকস্বাধীনতাসহ প্রজাতন্ত্রের মূল্যবোধ জোরদার করতে এটি একটি খসড়া আইন।

বুধবার (৯ ডিসেম্বর) এই বিলের পক্ষে সাফাই গাইতে গিয়ে ফরাসি প্রধানমন্ত্রী জঁ ক্যাস্টেক্স বলেন, এই আইনে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে না। কিন্তু এটি দিয়ে ইসলামি চরমপন্থার মতো ঘৃণ্য মতাদর্শকে মোকাবেলা করা হবে।

ধর্মীয় উগ্রবাদ থেকে মুক্তি, সুরক্ষা ও স্বাধীনতার জন্য এই আইনের প্রস্তাব বলে তিনি বর্ণনা করেন।

ফ্রান্সে ৪০ লাখের মতো মুসলমান বসবাস করেন, যা মোট জনসংখ্যার ৪ শতাংশ। উত্তর ও পশ্চিম আফ্রিকায় মুসলিমপ্রধান সাবেক ফরাসি উপনিবেশ থেকে তারা এখানে এসেছেন।

দেশটিতে ব্যাপক মুসলিমবিদ্বেষ রয়েছে। ইসলামকে তারা ফরাসি মূল্যবোধের বিপরীতি আদর্শ বলে মনে করে। এর আগে বোরকা নিষিদ্ধের ছয় বছর পর ২০০৪ সালে ফ্রান্সের স্কুলে হিজাব পরাও বন্ধ ঘোষণা করা হয়।

দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সের বেশ কয়েকটি সৈকতে বুরকিনি পরা মুসলমান নারীদের নিষিদ্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি