ঢাকা   ০১:১৭:২৮ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজের নামে পদ্মা সেতুর নামকরণ চান না প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, December 11, 2020,
  • 198 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের উপর বসানো হয়েছে ৪১তম অর্থাৎ সর্বশেষ স্প্যানটি। এদিকে দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের ১১তম সেতু পদ্মা সেতুর নাম কী হবে তা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ রয়েছে।

স্বপ্নের এই সেতু নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্বে টানা তিন মেয়াদের এই সরকারের প্রথম মেয়াদেই পদ্মা সেতু নির্মাণের কাজ হাতে নেওয়া হয়। সরকারের এই উদ্যোগ শুরুতেই আন্তর্জাতিক চ্যালেঞ্জর মুখে পড়ে। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন প্রত্যাহার করে নেয়।

এরপর বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। নিজেদের টাকায় শুরু হয় পদ্ম সেতু বাস্তবায়নের কাজ। শেখ হাসিনার এই সাহসী ঘোষণা এবং বাস্তবায়নে চ্যালেঞ্জ গ্রহণ জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রসংশিত হয়েছে।

সঙ্গত কারণেই শুরু থেকে পদ্মা সেতুর নামকরণ শেখ হাসিনার নামে করার দাবি ওঠে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন দিক থেকে এই দাবি তোলা হয়। যা এখনও অব্যাহত রয়েছে। জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে সংসদ সদস্যরা কথা বলেছেন এবং অনেকেই শেখ হাসিনার নামে নামকরণের দাবি জানিয়েছেন।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নামে সেতুর নামকরণ চান না বলে সরকার ও আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়। তিনি পদ্মা নদীর নামেই সেতুর নাম চান।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পদ্মা নদীর নামেই পদ্মা সেতু হবে। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বলেছেন, নদীর নাম অনুযায়ীই পদ্মা সেতুর নাম ‘পদ্মা সেতু’ থাকছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সারা দেশের মানুষ চায় শেখ হাসিনার নামেই পদ্মা সেতুর নামকরণ করা হোক। কারণ, পদ্মা সেতু নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই মোকাবিলা করেছেন। এ কারণে দেশবাসী শেখ হাসিনার নামেই সেতুর নামকরণ চায়। কিন্তু প্রধানমন্ত্রী নিজে চান না। যেহেতু পদ্মা সেতু নিয়ে এত ষড়যন্ত্র হয়েছে তাই পদ্মার নামেই সেতুর নাম থাক সেটাই তিনি চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি