• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

সাভারে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে যুবক আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

১১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সাভারে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে মো. রিয়াদ হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর উপ-পরিচালক মেজর এ এইচ এম আদনান তফাদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার পৌরসভার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে রিয়াদকে আটক করা হয়। তিনি সাভারের মৃত বারেক শিকদারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের দ্বিতীয় তলায় কম্পিউটার পয়েন্ট অ‌্যান্ড ভ্যারাইটিজ স্টোরে ভুয়া সার্টিফিকেট তৈরি, প্রিন্ট ও বিতরণ করা হয়। পরে র‌্যাব-৪ এর উপ-পরিচালক মেজর এ এইচ এম আদনান তফাদারের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াদকে আটক করা হয়। এ সময় সেখান থেকে একটি মোবাইল ফোন, একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি কী-বোর্ড, মাউস এবং ঢাকা শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জাল সনদ জব্দ করা হয়।

মেজর এ এইচ এম আদনান তফাদার জানিয়েছেন, রিয়াদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাবে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন