• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ের প্রস্তাব না দেওয়ায় প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার মামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

১১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রেম মানে না বয়স, সময়। কিন্তু প্রেম একবার হয়ে যাওয়ার পর বিয়ের জন্য কতটা সময় নেবেন আপনি? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে দায় একজনকে তো নিতেই হবে। তাই বলে, এ কারণে মামলা? সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে জাম্বিয়ায়।

দীর্ঘদিন ধরে প্রেম করছেন। কিন্তু প্রেমিক এখনো বিয়ের প্রস্তাব দেয়নি। রাগে-ক্ষোভে মামলা করে দিয়েছেন প্রেমিকা। জানা গেছে গারট্রুড এনগোমা নামের এই নারী প্রায় আট বছর ধরে প্রেম করছেন। কিন্তু তারপরও প্রেমিক তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন না। বিষয়টি মোটেও মেনে নিতে পারেননি গারট্রুড। বাধ্য হয়েই প্রেমিককে আদালতের শরণাপন্ন করেছেন তিনি।

গারট্রুড এনগোমা জানান, তার প্রেমিক সালিকি তাকে বিয়ে করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু প্রায় এক দশক পার হলেও সে কথা রাখেনি। এর মধ্যে তাদের একটি সন্তানও হয়েছে। গারট্রুডের মতে, এতে তার সময় নষ্ট হয়েছে। এছাড়া তিনি ধারণা করছেন, প্রেমিক তার সঙ্গে প্রতারণা করেছেন।

প্রেমিকের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্থানীয় একটি পত্রিকায় গারট্রুড এনগোমা বলেন, ‘সে আমার ব্যাপারে কোনো দিনও গুরুত্ব দেয়নি। এ কারণেই তাকে আদালতের শরণাপন্ন করেছি। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী হবে তা জানতে চাই।’

অন্যদিকে সালিকি আর্থিকভাবে খুব বেশি স্বচ্ছল নয়। এ কারণে তিনি এখনই বিয়ে করতে অপারগ। তার অভিযোগ, ‘গারট্রুড তার চাহিদার ব্যাপারে উদাসীন।’

এদিকে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও কোনো সমাধান দিতে পারেননি বিচারক। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু তারা আইনত বিয়ে করেননি তাই বিষয়টি তদের নিজেদেরই সমাধান করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন