ঢাকা   ০৮:০৯:১২ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৩৫ বাকেরগঞ্জে অবৈধ বালু-মাটি কাটায় জরিমানা, কারাদণ্ড চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন

ম্যাক্রো করোনা আক্রান্ত হওয়ায় কোয়ারেন্টাইনে স্পেনের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, December 18, 2020,
  • 221 Time View

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সাক্ষাৎ করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ম্যাক্রো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে কোয়ারেন্টানে গিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী।

স্প্যানিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ম্যাক্রোর করোনার আক্রান্ত হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সানচেজ রাজার কাছে জানিয়েছেন যে আগামী এক সপ্তাহ তিনি কোনো দাপ্তরিক সভা কিংবা আয়োজনে অংশ নিবেন না এবং কোয়ারেন্টেইনে থাকবেন। অবশ্য বৃহস্পতিবার রাজার এক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু সেটি তিনি বাতিল করেন। যদিও সানচেজের মধ্যে এখনো কোনো লক্ষণ প্রকাশ পায়নি। তবে স্পেনের স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ী শিগগিরই তিনি পিসিআর টেস্ট করাবেন।

গেল সোমবার ম্যাক্রো ও সানচেজ একসঙ্গে এলিসি প্যালেসে খাওয়া-দাওয়া করেছেন। সেখানে ছিলেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লেস মাইকেল এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মহাসচিব অ্যাঞ্জেল গুরিয়া।

মূলত এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল ওইসিডি’র ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী (১৯৬১-২০২০) উপলক্ষে।

অবশ্য এবারই প্রথম সানচেজ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাননি। গেল মার্চে তার স্ত্রী ও মন্ত্রী পরিষদের একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। তার সংস্পর্শে গিয়ে সে সময় তিনি কোয়ারেন্টাইনে যাননি এবং বাছবিচারহীনভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি সভা ও আয়োজনে অংশ নিয়েছিলেন। তবে এবার তিনি কোয়ারেন্টাইনে গিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি