ঢাকা   ০৩:৩৮:৫৬ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে গৃহবধূকে কুপিয়ে হত‌্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : Saturday, December 19, 2020,
  • 201 Time View

১৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মালিবাগে রাবেয়া হোসেন (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় মালিবাগের সফে নেওয়াজ হাসপাতালের পাশের বাসায় ঢুকে ওই গৃহবধূর ওপর হামলা করা হয়।

গুরুতর আহত রাবেয়া হোসেনকে সকাল ৯টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন তার ছেলে তানভীর হোসেন। তিনি বলেন, ‘কে বা কারা আমার মায়ের ওপর হামলা চালিয়েছে, তা আমি জানি না।’

রাবেয়া হোসেন মালিবাগের সফে নেওয়াজ হাসপাতালের পাশে ২২ নম্বর বাড়িতে থাকেন। তার স্বামী শাহাদত হোসেন কুয়েত প্রবাসী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানিয়েছেন, ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি