ঢাকা   ১১:২৭:৫২ পিএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে ফের ২৫০ কেজির বোমা

Reporter Name
  • Update Time : Saturday, December 19, 2020,
  • 206 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফের রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিং এর সময় শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে এই বোমাটি পাওয়া গেছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারীর পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিং এর সময় শনিবার আনুমানিক সকাল ১০টা ৫০ মিনিটে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া যায়।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল আধুনিক যন্ত্রপাতিসহকারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। পরবর্তীতে বোমাটি ধ্বংস করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সতর্কতার সহিত নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাপ্ত পূর্বের বোমাগুলোর ন্যায় এ বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিলো বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি