• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

করোনার নতুন রূপ আরও বেশি সংক্রামক, যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদ দাতা / ২৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

২০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাজ্যে করোনাভাইরাসের রূপান্তরিত নতুন রূপ আরও বেশি সংক্রামক হওয়ায় দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। ইউরোপের আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে রোববার জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যগামী সব ফ্লাইট বাতিল করেছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। ট্রেনযাত্রাও বাতিল করেছে বেলজিয়াম। ইতালির পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের ইঙ্গিত দিয়েছেন। একই ধরনের ইঙ্গিত দিয়েছে ফ্রান্স ও জার্মানি।

করোনার এই নতুন রূপটি লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়ছে।

অবশ্য শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন রূপটি আরও বেশি সংক্রামক কিংবা এটি টিকার বিপরীতে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে তেমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে এটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে প্রমাণিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হনকক চলতি সপ্তাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দিচ্ছেন। তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে তৃতীয় ধাপের লকডাউন ঘোষণার কোনো পরিকল্পনা সরকারের নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন