• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

জেলে খেটে দেশে ফিরলেন পাচারের শিকার ১৭ নারী

নিজস্ব সংবাদ দাতা / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ১৭ নারী।

রবিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার সময় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। নানা ভোগান্তির পর দুই বছর পর্যন্ত ভারতে জেল খেটে দেশে ফিরতে পেরেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারীরা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসা নারীরা পাসপোর্ট ছাড়া ভারতের পুনে শহরে বিভিন্ন কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয়। এরপর আদালতের মাধ্যেমে তাদের জেলখানায় পাঠানো হয়। পরে, রেসকিউ ফাউন্ডেশন নামে একটি সংস্থা তাদের নিজেদের শেল্টার হোমে রাখে।

সেখানে দুই বছর থাকার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন বলেও জানান আহসান হাবিব। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন