• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ভুয়া পাইলট: ৫০ জনের লাইসেন্স বাতিল করলো পাকিস্তান

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিতর্কটা শুরু হয়েছিল গত মে মাস থেকেই। করাচিতে ভয়ঙ্কর এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৯৭ জন। সেই সময়ই অভিযোগ ওঠে পাকিস্তানের পাইলটদের যোগ্যতা নিয়ে।

দেশটির বিমানমন্ত্রীই সন্দেহ প্রকাশ করেন, বহু পাইলটই ভুয়া লাইসেন্স নিয়ে বিমান চালাচ্ছেন। অবশেষে সেই সন্দেহই সত্যি হল। ৫০ পাইলটের লাইসেন্স বাতিল করলো পাকিস্তান সরকার।

কেবল লাইসেন্স বাতিল নয়, ওই পাইলটরা কিভাবে জাল সার্টিফিকেট পেলেন তা তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। পাকিস্তানের বিমান মন্ত্রণালয় ইসলামাবাদ হাই কোর্টকে এ কথা জানিয়েছে। আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার কথা মেনে দেশের ৮৬০ জন পাইলটের লাইসেন্স খতিয়ে দেখে তার মধ্যে থেকে ৫০টিকে বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, ওই পাইলটরা পাকিস্তানের সরকারি ও বেসরকারি বিমান সংস্থা তো বটেই আন্তর্জাতিক বিমান সংস্থার বিমানও চালাত বলে জানা গেছে।

গত ২২ মে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ-র একটি বিমান ভেঙে পড়ে করাচিতে। সেই দুর্ঘটনার পর বিমানমন্ত্রী গুলাম সারওয়ার খান সংবাদ বৈঠকে গুরুতর অভিযোগ করে বলেন, দেশের ৮৬০ জন পাইলটের মধ্যে ২৬০ জনই অযোগ্য। হয় তারা ভুয়া লাইসেন্স জোগাড় করেছেন কিংবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। কেবল এই দাবি করাই নয়, সেই পাইলটদের নামও প্রকাশ করা হয়।

এদিকে পাকিস্তান পাইলটদের মান ও লাইসেন্স নিয়ে গুরুতর অভিযোগ করেছে আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থা। গত মাসেই বিশ্বের ১৮৮টি দেশে নিষেধাজ্ঞার আশঙ্কায় ছিল পাকিস্তান এয়ারলাইন্স।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন