• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৭ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। সোমবার (২১ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ, ওয়ারী, কদমতলী ও হাজারীবা গথানা এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল, বিয়ার ও ইয়াবাসহ তাকেদর আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার দুপুরে র‌্যাব- ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসির নেতৃত্বে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পার গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. ইয়াসিন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই অফিসারের নেতৃত্বে এদিন বিকেলে হাজী বজলুর রহমান রোড এলাকায় অপর অভিযানে তোফাজ্জল (৫৫) তার স্ত্রী মোসা সালেহা খাতুনকে (৪২) ৫১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাতে ডিএমপি ঢাকার ওয়ারী থানাধীন নারিন্দা ধোলাইখাল রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে মোজাম্মেল হোসেন আকাশ (২১) ও শাকিল (২০) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে ৪৮ ক্যান বিয়ারসহ আটক করা হয়।

এছাড়া রাতে সিপিসি-১, র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এনায়েত কবির সোয়েবের নেতৃত্বে ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে নয়ন ইসলাম নাজমুল (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ

সিপিসি- ৩, র‌্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে রাতে ডিএমপি ঢাকার হাজারীবাগ থানাধীন গণকটুলী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলী হায়দার (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন