ঢাকা   ০৫:০২:২০ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Tuesday, December 22, 2020,
  • 208 Time View

২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বগুড়া প্রতিনিধি:

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর বাচ্চু মিয়াকে (৪৫) গ্রেপ্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার বাদলাশন গ্রামের মৃত কফিল উদ্দিন মোল্লার ছেলে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ সুলতান মো হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী কাজ করতে যায়। এই সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া পুত্রবধূকে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে বাচ্চু মিয়া গ্রাম ছেড়ে পালিয়ে যান। পরে এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ঢাকার রামপুরা মধুবাগ এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ সুলতান মো. হুমায়ন কবির বলেন, আদালতের মাধ্যমে বাচ্চু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি