• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

যাত্রাবাড়ীতে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইয়াবাসহ এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে তাদেরকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক থেকে আটক করা হয়।

বুধবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান।

আটককৃতরা হলেন- মো. আলমগীর (৪৬), লিজা আক্তার নাসিমা (২৭) ও মোহাম্মদ আরজু (৪৬)। এ সময় তাদের কাছ থেকে ১৭৭ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিশেষ ও অভিনব কৌশলে রাজধানী যাত্রাবাড়ী থানাসহ আশাপাশের থানা এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলো।

আটককৃত আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন