ঢাকা   ০৩:৩৪:১০ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ১৬ ভারতীয় জেলে আটক

Reporter Name
  • Update Time : Wednesday, December 23, 2020,
  • 207 Time View

২৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অপরাধে ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার সদস্যরা ‘এফবি মঙ্গল চণ্ডী-৭’ নামে ওই জাহাজটিকে জেলেসহ আটক করে।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আটকদের বিরুদ্ধে মামলা কারে মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি মঙ্গল চণ্ডী-৭’ বাংলাদেশের জলসীমার ১০.২ নটিকাল মাইল ভিতরে প্রবেশ করে মাছ ধরছিল। তখন কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরবর্তীকালে কোস্টগার্ডের সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে।

আটক জেলেদের বিরুদ্ধে মামলা করে মোংলা থানায় সোপর্দ করা হয়। এছাড়া ট্রলার থেকে জব্দ করা মাছ মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার কছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি