• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বাউশিয়া, ভবেরচর এবং ভাটেরচরে নির্মাণ করা হবে ফুট ওভারব্রীজ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

২৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া সড়ক দুর্ঘটনা এড়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে মধ্য বাউশিয়া, ভবেরচর এবং ভাটেরচর বাস স্ট্যান্ডে এলাকায় ফুট ওভারব্রীজ বা আন্ডার পাস নির্মাণ করা হবে। গত ১২ই ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের বরাবর মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ভবেরচর, মধ্য বাউশিয়া, এবং ভাটেরচর বাস স্ট্যান্ডে এলাকায় ফুট ওভারব্রীজ নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। এর ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার আংশে মধ্য বাউশিয়া, ভবেরচর এবং ভাটেরচর এলাকায় ফুট ওভারব্রীজ নির্মাণে সার্বিক বিষয়ে পরীক্ষা এবং সরেজমিনে পরিদর্শন করে টেকনিক্যাল প্রতিবেদন পরবর্তী করনীয় মতামত দেয়ার জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন