ঢাকা   ০৩:৩৩:৫৮ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার দায়ে বাংলাদেশি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Friday, December 25, 2020,
  • 218 Time View

২৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কুয়েতে এক গৃহকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী কুয়েত সিটি গভর্নরেটের সুররা আবাসিক অঞ্চলে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কুয়েতি পত্রিকা আল আনবার বরাত দিয়ে এ খবর দিয়েছে দুবাইভিত্তিক গালফ নিউজ।

জানা যায়, এক কুয়েতি নাগরিকের ঘরে কাজের জন্য গিয়েছিলেন অভিযুক্ত বাংলাদেশি। অভিযোগকারী ওই কুয়েতির ঘরে গৃহকর্মী। তিনি ফিলিপাইনের নাগরিক।

কাজ করার সময় গৃহকর্মীর রুমে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ওই বাংলাদেশি। সেসময় ওই নারী চিৎকার দিয়ে ওঠেন। এতে ধর্ষণে ব্যর্থ হন অভিযুক্ত।

পুলিশ ডেকে বাংলাদেশি কর্মীকে ধরিয়ে দেন তার স্পনসর। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, গৃহকর্মী তাকে যৌনকাজে প্ররোচিত করেছিল। তবে ফিলিপাইনি ওই নারী বিষয়টি অস্বীকার করেন।

গ্রেপ্তারকৃত বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি কুয়েতি দৈনিকটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি