• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান আজ

নিজস্ব সংবাদ দাতা / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আজ শনিবার (২৬ ডিসেম্বর) অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসিসিসি)।

শনিবার দুপুর ১২ টায় রাজধানীর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইরফান উদ্দিন আহমেদ ও  তানজিলা কবীর ত্রপা।

এর আগে ২৩ ও ২৪ ডিসেম্বর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে (গত দুই দিন) অভিযান চালিয়ে ৩৮০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের বেজমেন্টে থাকা অধিকাংশ দোকান ভেঙে ফেলা হয়েছে। প্রথম তলায় অবৈধ দোকান ভাঙা হয়েছে ২০টি। পঞ্চম তলায় অবৈধভাবে গড়ে তোলা ২৯২টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশাবহির্ভূতভাবে গড়ে ওঠা দোকান ৭৫৩টি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন