• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়েই ১৫ জনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা পরীক্ষা নিয়ে কড়াকড়ির কারণে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্তে দীর্ঘ হচ্ছে অপেক্ষমানদের সারি। গত কয়েকদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। খবর রয়টার্স।

ক্রিসমাসের ছুটিতে দক্ষিণ আফ্রিকা প্রবেশে ইচ্ছুকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিপুল সংখ্যক মানুষের নমুনা পরীক্ষায় লেগে যাচ্ছে ব্যাপক সময়।

একারণে সীমান্ত এলাকায় বেড়ে চলেছে মানুষের ভিড়। গাড়ি ও ট্রাকের সারি দেখা গেছে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই সীমান্তে।

প্রসঙ্গত, বিশ্বে ৮ কোটি ছাড়িয়েছে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা। মোট প্রাণহানি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি। গেল ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে চার লাখের বেশি মানুষের শরীরে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন