• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মধ্য আফ্রিকায় সশস্ত্র হামলায় ৩ শান্তিরক্ষী নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাত পোহালেই মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নির্বাচন। তার আগেই সে দেশে অজ্ঞাত সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় নিহত হয়েছেন জাতিসংঘের ৩ শান্তিরক্ষী। শুক্রবার (২৫ ডিসেম্বর) একথা জানিয়েছে জাতিসংঘ।

মধ্য আফ্রিকা খনিজ সম্পদে ঠাসা একটি দেশ। তবু অস্থিতিশীলতার কারণে স্বাধীনতার ৬০ বছর পরেও দেশটি বিশ্বে দ্বিতীয় দরিদ্রতম। এমতাবস্থায় রোববারের নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। খবর হিন্দুস্তান টাইমস।

যে ৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, তারা বুরুন্ডিতে কর্মরত ছিলেন। জাতিসংঘ বিবৃতি দিয়ে জানিয়েছে, ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় ডেকোয়া ও দক্ষিণাঞ্চলীয় বাকুমা এলাকায় পৃথক হামলা হয় তাদের উপরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থিতিশীলতা ফেরাতে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সপ্তাহ খানেক আগে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফাউস্টিন আর্চেঞ্জ তার পূর্বসূরি বুজিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। ইতিমধ্যেই বুজিজে সমর্থকরা দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরে নিয়ন্ত্রণ কায়েম করেছে। আর্চেঞ্জ সরকারকে সমর্থন জোগাতে সে দেশে সেনা পাঠিয়েছে রাশিয়া ও রুয়ান্ডা। এই রকম গভীর সঙ্কটময় পরিস্থিতিতে শান্তিরক্ষীদের উপর হামলায় চিন্তিত বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন