• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

রাজধানীতে দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

২৭ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কদমতলী ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটককৃতরা হলো- পটুয়াখালীর দশমিনা উপজেলার কাউনিয়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে মো. আনিস (৩০) ও কুমিল্লার সমসপুরের মৃত আ. সালামের ছেলে মো. মাসুম রেজা (৩৫)।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, শনিবার বিকালে কদমতলী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সন্ধ্যায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ পুরিয়া হেরোইনসহ মো. মাসুম রেজা নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন