• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৭

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

২৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের বেলুচিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সাত সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। রোববার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এ হামলা চালায় বন্দুকধারীরা। যদিও এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

নিহত সাত সেনা সদস্যরা হলেন- নায়েব সুবতার গুলজার, সিপাই ফয়সাল, সিপাই আবদুল ওয়াকিল, সিপাই শের জামান, সিপাই জামাল, আবুদর রউফ, গাজী খান ও ফারুক মোহাম্মদ।

এদিকে এক টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, বেলুচিস্তানে জঙ্গিদের হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সদস্যদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি আরো বলেন, এ দেশটি সৈন্যদের সাহসিকতার ওপর দাঁড়িয়েছে এবং যারা ভারতীয় সমর্থিত সন্ত্রাসীদের আক্রমণের মুখোমুখি হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন