ঢাকা   ০৬:৩৭:৪৮ এএম, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ রিয়াদ-দাম্মামের ১৩৪ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২০ হাজার ২৫৪ যাত্রী ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, ভর্তি ১,৩৭৩ চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬ ২৯ অক্টোবর সিজেএফডির ‘হেমন্ত সন্ধ্যা’ দুর্নীতি বন্ধে নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ সত্য-ন্যায়ের পক্ষে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

১০ বছর হলেই ষষ্ঠ শ্রেণিতে ভর্তি, হাইকোর্টের আদেশ

Reporter Name
  • Update Time : Tuesday, December 29, 2020,
  • 265 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এখন ১০ বছরের বেশি যে কেউ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও মো. খায়েরুল আলমের বেঞ্চ এই আদেশ দেন।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে ১১ বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ কারণে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হল।

হাইকোর্ট একই সঙ্গে অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সময়সীমাও বাড়িয়েছে। আদালত এই সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর আদেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি