• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

সান্তার উপহার নিয়ে বেলজিয়ামে মৃত ২৬

নিজস্ব সংবাদ দাতা / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

০১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সান্তা ক্লজ সেজে উপহার দিতে গিয়েছিলেন এক ব্যক্তি। তারপরেই বেলজিয়ামের একটি হোমে মৃত্যু হলো ২৬ জনের।

এক কথায় মর্মান্তিক ঘটনা। বেলজিয়ামের একটি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের হোমে এক সঙ্গে ২৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। প্রশাসন জানিয়েছে, সান্তা ক্লজ সেজে এক ব্যক্তি ওই হোমে গিয়েছিলেন বয়স্ক মানুষদের উপহার দিতে। তিনি সেখান থেকে ফিরে আসার কয়েকদিনের মধ্যেই করোনায় আক্রান্ত হন ওই হোমের বহু ব্যক্তি। তার মধ্যে ২৬ জনের মৃত্যু হয়।

প্রশাসন জানিয়েছে, যে ব্যক্তি ওখানে গিয়েছিলেন, তিনি জানতেন না যে তাঁর শরীরে করোনা ভাইরাস আছে। বস্তুত, ওই ব্যক্তির আগে করোনা ছিল, না কি ওই হোমে কোনো ব্যক্তি আগে করোনা আক্রান্ত হয়েছিলেন, তা এখনো স্পষ্ট নয়। ভাইরোলজিস্টরা জানিয়েছেন, সকলের শরীরেই একই ধরনের ভাইরাস মিলেছে। অর্থাৎ, সংক্রমণ একই সঙ্গে ঘটেছে।

সাধারণত,ক্রিসমাস উপলক্ষে ডিসেম্বরের ৬ তারিখ বেলজিয়ামে সকলে সকলকে উপহার দেন। এটাই রীতি। এ বছর করোনার কড়াকড়ির জন্য সেই প্রথা খানিক বদলেছে। ওই হোমেও উপহার দিতে অনেক পরে গিয়েছিলেন সান্তা ক্লজ সাজা ব্যক্তি। তারপরেই ঘটে এই অঘটন।

ইউরোপে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। গতবারের জন্য সংক্রমণের মাত্রা অনেক বেশি। বেলজিয়ামেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারই মধ্যে যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন পাওয়া যাওয়ায় আশঙ্কা আরো বেড়েছে। ক্রিসমাস এবং নিউ ইয়ারের সময় ইউরোপের বাকি দেশের মতো বেলজিয়ামেও যথেষ্ট কড়াকড়ি ছিল। সূত্র: ডয়েচে ভেলে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন