• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

মাদক সেবনের দায়ে চাকরি গেল ৬ পুলিশের

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

০২ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে মাদক সেবনের অভিযোগে ৫০ পুলিশ সদস্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ছয় কনস্টেবলকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

দিনাজপুর পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, বিজয় দিবসের পর থেকে জেলার কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সদস্যদের মধ্যে প্রাথমিকভাবে ৫০ জনকে মাদক সেবনের সন্দেহে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের মধ্যে ছয়জনের মাদক সেবনের প্রমাণ পাওয়ায় গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চাকরি থেকে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হয়। পুলিশ সুপার জানান, পুলিশ সদস্যদের মাদক গ্রহণ শনাক্তের কার্যক্রম গত ডিসেম্বর মাসে শুরু হয়। জেলার সকল দপ্তরকে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করে মাদক গ্রহণের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন