• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

বিমানের ১৫২ যাত্রীর ফ্লাইট বাতিল

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

০৪ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের ১৪ দিন নিজ খরচে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এমন নির্দেশনা জারি করেছিলো বাংলাদেশ সরকার। এর পরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা ১৫২ জন যাত্রী তাদের ফ্লাইট বাতিল করেছেন। ফলে লন্ডন থেকে মাত্র ৪৮ যাত্রী সোমবার (৪ জানুয়ারি) সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট কার্যালয়ের ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার জানান, সোমবার বিমানের যে ফ্লাইটটি সিলেটে এসে পৌঁছাবে, সে ফ্লাইটে দু’শতাধিক যাত্রী দেশে আসার জন্য টিকেট কেটেছিলেন। কিন্তু দেশে ফিরে নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে এই ভয়ে ১৫২ জন যাত্রী ফ্লাইট বাতিল করেছেন। এ কারণে মাত্র ৪৮ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে ফ্লাইট আসবে।

এরইমধ্যে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নগরের দু’টি হোটেল প্রস্তুত করেছে সিলেট জেলা প্রশাসন। দুপুরে দেশে ফেরা যাত্রীরা নগরের দরগাহ গেট এলাকার হোটেল হলি গেট ও হোটেল স্টার স্পেসিফিকে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকবেন।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব বলেন, নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনার পর যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে আসার আগ্রহ হারিয়েছেন।

তিনি বলেন, যাত্রীরা যাতে হোটেলের বাইরে না যেতে পারেন এবং হোটেলে যাতে তাদের স্বজনরা প্রবেশ না করেন তা তদারকি করতে হোটেলগুলোর সামনে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন