• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পাকিস্তানে ১১ খনি শ্রমিককে অপহরণের পর হত্যা করেছে আইএস

নিজস্ব সংবাদ দাতা / ১৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

০৪ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইসলামিক স্টেট গ্রুপটি পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যার দায় স্বীকার করেছে। জঙ্গিরা শনিবার (২ জানুয়ারি) ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লা খনির কাছেই হত্যা করে।

ভুক্তভোগীরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিল, হাজারা নামের এই সম্প্রদায়ের মানুষ বারবার উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু হয়ে আসছে, কারণ তারা শিয়া ইসলামের অনুসারী ছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলাকে ‘অমানবিক সন্ত্রাসী তৎপরতা’ বলে নিন্দা জানিয়েছেন।

প্রদেশটির রাজধানী, কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

বেলুচিস্তান দেশটির বৃহত্তম এবং দরিদ্রতম অঞ্চল।

সশস্ত্র জঙ্গিরা তাদেরকে অপহরণ করে এবং কাছের কয়েকটি পাহাড়ে নিয়ে যায়।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই খনি শ্রমিকদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।

ঘটনাস্থলে ধারণকৃত এক ভিডিওতে দেখা গেছে, একটি ছোট্ট ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। প্রত্যেকের দুটো হাত একসাথে বাঁধা ছিল। জানিয়েছেন, বিবিসির সেকান্দর কারমানি।

ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মৃতদেহগুলো প্রধান রাস্তায় মধ্যে ফেলে, অবরোধ করে রাখে।

কর্মকর্তারা দায়ীদের দ্রুত গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে হাজারা সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই উগ্রপন্থীদের হামলার মুখে পড়ে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন