• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

বিমানের সৌদি ফ্লাইট শুরু বুধবার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১

০৪ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বুধবার থেকে আবারো শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট চলাচল। সৌদি সরকার ফ্লাইট চলাচলে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

বিমানের বাতিল করা ফ্লাইটগুলোর যাত্রীদের সংস্থার ওয়েবসাইটে দেয়া সময়সূচি অনুযায়ী কাছের বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। নতুন ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

এর আগে, কোভিড-১৯ সংক্রমণ রোধে গত বছরের ২১ ডিসেম্বর থেকে সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করেছিল বিমান।

তাহেরা খন্দকার তখন জানান, সৌদি সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

তার আগে, ২০ ডিসেম্বর থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেয় সৌদি সরকার। দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশনের (জিএসিএ) বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে, যার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।

এ নির্দেশাবলী কোভিড-১৯ মহামারি সম্পর্কিত পরিস্থিতির আলোকে পর্যালোচনা ও হালনাগাদ করা হবে, বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে।

রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদীনা থেকে সাপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করে বিমান।

কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর গত ১৭ সেপ্টেম্বর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে সৌদি সরকার।

গত বছর মহামারি দেখা দেয়ার পর দুই মাসেরও বেশি সময় ধরে স্থগিত থাকার পর গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল পুনরায় শুরু হয়। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন