• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

স্ত্রী-শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

০৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও পাঁচ মাসের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী।

সোমবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৫ জানুয়ারি) ভোরে রাজধানী ঢাকার দারুসসালাম এলাকা থেকে ঘাতক স্বামী ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতরা হলেন- পলি খাতুন (২০) ও ৫ মাস বয়সী ফারিয়া।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন