• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

দ্বিতীয় দফা লকডাউনে যুক্তরাজ্য

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

০৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কঠিন পরিস্থিতিতে যুক্তরাজ্য। করোনার নতুন ধরনের ছোবল সামলে উঠতে পারছে না দেশটি। প্রতিদিন অর্ধলক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। দেশটির করোনা পরিস্থিতি সামনে আরো ভয়াবহ হতে পারে। সেই ধাক্কা সামলাতেই দ্বিতীয় দফা লকডাউনের ঘোষণা। স্থানীয় সময় সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউন ঘোষণা করেছেন। খবর বিবিসির।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গেল মার্চে প্রথম দফা লকডাউন ঘোষণা করেছিল যুক্তরাজ্য। দশ মাস পর আবার তারা লকডাউন ঘোষণা করলো। এবারের পরিস্থিতি আরো নাজুক। শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডও লকডাউন ঘোষণা করবে।

এই লকডাউন চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। এ সময়ে কাজ এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। যারা ঘরে বসে অফিস করতে পারবে না তাদের অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার থেকে সবগুলো স্কুল ও কলেজ অনলাইন প্লাটফরমে ক্লাস নিতে শুরু করবে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ২৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৭৫ হাজারের অধিক মানুষ। গেল এক সপ্তাহ ধরে সেখানে দৈনিক ৫০ হাজারের অধিক মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন