• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

মেঘনায় অর্ধগলিত বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার ।

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

২২ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :

কুমিল্লার মেঘনা উপজেলায় অর্ধগলিত বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ । আজ শুক্রবার সকালে উপজেলার ওমরাকান্দা ব্রিজের নিচে মেঘনার শাখা নদী ভাসমান মৎস্য চাষ প্রকল্পের খাচা থেকে এই মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে গত ১২ জানুয়ারি নিখোঁজ হওয়া বৈদ্ধ্যনাথ পুর গ্রামের প্রবাসী শরিফ হোসেনের ছেলে রিফানুল ইসলাম (৫) এর মরদেহ হতে পারে। মরদেহটি ময়না তদন্তের জন্য কুমিল্লার মর্গে পাঠানো হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ( হোমনা -মেঘনা সার্কেল) মো: মোঃ ফজলুল করিম গণমাধ্যম কর্মিদের জানান আমরা প্রাথমিক অনুসন্ধানে রিফানুল ইসলাম এর স্বজনদের ভাষ্য অনুযায়ী এটা রিফানুল ইসলাম এরই মরদেহ ভাবছি তবে ডিএন এ রিপোর্ট না পাওয়া পর্যন্ত শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছেনা । এ দিকে বিষয়টি তদন্তের জন্য সকাল থেকে কুমিল্লা থেকে আসা সি আইডি, পিবিআই, সহ মেঘনা থানা পুলিশ কাজ করেছেন । রিফানুল ইসলাম এর মরদেহ ভেবেই পুরো বৈদ্ধ্যনাথ পুর গ্রামে শুরু হয় আহাজারি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন