• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ঠাকুরগাঁওয়ে বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১

০৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বাস্টেটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শনিবার বিকেলে বিদ্যালয়ে বাস্কেটবল গ্রাইন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন ও টিজিবিএইচএস বাস্কেটবল সোসাইটির আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসম গোলাম ফারুক রুবেল, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্তি রায়, সহকারী শিক্ষক আমানুল্লাহ প্রমুখ।

উদ্বোধনীতে টিম এক্স স্প্রার্ক ও গ্যাং গ্রিন টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিদ্যালয়ের মোট ৫টি টিম অংশগ্রহন করছে। টিমগুলো হলো, উদ্বোধনীর ২ টিম ও ক্যাডেট এক্স, ব্লু বি’স এবং অরেঞ্জ রকের্জ টিম। অপরদিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে বিদ্যালয় চত্বরে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন