ঢাকা   ০৫:৫১:০৩ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : Thursday, February 18, 2021,
  • 212 Time View

১৮ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিনদিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমাপনী উপলক্ষে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল আহম্মেদ।এসময় উপস্থিত ছিলেন পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।প্রশিক্ষণ কোর্সে শেরপুর জেলার শ্রীবরদী, নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় কর্র্মরত বিভিন্ন সংবাদমাধ্যমে কর্র্মরত ৩৫জন সাংবাদিক অংশ নেন। এতে সংবাদ সংগ্রহ, সংবাদ কাঠামো, রিপোর্টিংয়ের ধরন, লেখার ধরন, অনুসন্ধানী প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি