ঢাকা   ০১:৫৮:৪২ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক ১জন নিহত,আহত১

Reporter Name
  • Update Time : Thursday, February 25, 2021,
  • 175 Time View

২৫ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈন উদ্দিন (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। অপর এক শ্রমিক তারেক(২৪) গুরুতর আহত হয়েছেন।

নিহত মাঈন উদ্দিন বরিশাল জেলার ও আহত তারেক মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা বলে জানাগেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নাগেরচর পূর্বপাড়া মোস্তফা প্রধানের বাড়িতে এঘটনা ঘটে। ঘটনার পর থেকে নির্মানাধীন বিল্ডিংয়ের মালিক মোস্তফা প্রধান পলাতক রয়েছে।

জানা যায়, নাগেরচর গ্রামে মোস্তফা প্রধানের
নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের সকালে ছাদ ঢালাইয়ের সময় নির্মাণ শ্রমিক মাঈন উদ্দিন পল্লীবিদ্যুতের সঞ্চালন তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মাঈন উদ্দিন কে বাঁচাতে গিয়ে অপর এক শ্রমিক তারেক গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাঈন উদ্দিন কে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি