• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

বিকেলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবে এনসিপি

বিপ্লব সিকদার / ৪২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার বিকেল ৫টায় বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সূত্র জানায়, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে এনসিপির উদ্বেগ তুলে ধরা হবে বলে জানা গেছে।
এর আগে, রোববার রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে জানান, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁদের সাক্ষাৎ হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের বিভিন্ন বিষয় বৈঠকে তুলে ধরা হবে।
এই বৈঠককে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন