• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

গজারিয়ায় সীমানা নিয়ে বিরোধে বিধবাকে পিটিয়ে আহত করলো প্রতিপক্ষ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

২৭ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি নিয়ে বিরোধ এবং শত্রুতার জেরে বিধবা মাসুমা আক্তার (৪২) কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার দুপুরে উপজেলার ইমামপুর ইউনিয়নে হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিধবা মাসুমা আক্তার ওই এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমানা নিয়া বিরোধ চলছে একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে রাজা মিয়ার সাথে। এর জের ধরে শুক্রবার দুপুরে রাজা মিয়ার ছেলে মােঃ আশরাফ উদ্দিন মাসুমা আক্তার কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। মাসুমা আক্তার গালিগালাজ করিতে নিষেধ করিলে একপর্যায়ে রাজা মিয়া, মােঃ আশরাফ উদ্দিন, দোলা, মিতু লোহার রড, কাঠের ডাঁসা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাসুমা আক্তার কে জখম করে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে মাসুমা আক্তার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে মাসুমা আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় আহত বিধবা মাসুমা আক্তারের ভাই শিকদার ফারুক আহম্মেদ বিকালে গজারিয়া থানা একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে অভিযুক্ত কারী রাজা মিয়া মাসুমা আক্তার কে মারধরের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন তার হাতে থাকা কোদালের আছারে তিনি ব্যথা পেয়েছেন। আমার পরিবারের লোকজন তাকে মারধর করেনি।

এব্যাপারে গজারিয়া থানার এএসআই ওমর ফারুক জুয়েল জানান, এঘটনায় আহত মাসুমা আক্তারের ভাই অভিযোগ দায়ের করেছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন