• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

শিক্ষকের বেত্রাঘাতে আহত শিক্ষার্থী

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

২৭ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

 

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও, জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও শহরে একটি কোচিং সেন্টারে শিক্ষকের বেত্রাঘাতে  একজন শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের সরকারপাড়া এলাকার নলেজ হাউজ কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মাহির দাইয়ান মাহি (১১) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ এলাকার মিজানুর রহমানের ছেলে। সে শহরের রয়েল কিন্টার গার্ডেনের ৫ম শ্রেণির ছাত্র।

আহত শিক্ষার্থীর বাবা মিজানুর রহমান বলেন, শনিবার দুপুর নলেজ হাউজ কোচিং সেন্টারে গণিত পরীক্ষা ছিল। পরীক্ষায় আমার ছেলে মাহির দাইয়ান মাহি ১০০ নম্বরের মধ্যে ৫০ নম্বর পেয়েছে। পরীক্ষায় কম নম্বর পাওয়ায় ওই কোচিং সেন্টারের শিক্ষক মতিউর রহমান আমার ছেলেকে বেধরক চরথাপ্পর দেয়। এতে আমার ছেলের পিঠে ও মুখে কালসে দাগ হয়ে গেছে।

এ ঘটনায় তিনি ওই শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি করেছেন। আহত শিক্ষার্থীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ঘটনার পর আহত শিক্ষার্থী মাহির দাইয়ান মাহি তার বাবাকে নিয়ে থানায় এসেছিল। শিক্ষার্থীর শরীরে আঘাতের দাগ দেখেছি। তাদেরকে মামলা দায়ের করার পরামর্শ দিয়েছি এবং অভিযুক্ত শিক্ষককে আটক করতে আমরা চেষ্টা করছি।

এদিকে অভিযুক্ত শিক্ষক মতিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন