• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

পাপের বোঝা দুনিয়া আর ধারণ করতে পারছিল না: ড.মোশাররফ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

১৪ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ  বিপ্লব  সিকদার    : পাপের বোঝা দুনিয়া আর ধারণ করতে পারছিল না বিশ্বব্যবস্থায় আমরা সকলে মিলে বিশ্বকে কুলুুুষিত করছি সস্ত্রীক করোনা বিজয় হয়ে বাসায় ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মন্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী  ড. খন্দকার মোশাররফ হোসেন। মন্তব্য টি হুুুবহু তুুলে ধরা হলো – 

 

বিসমিল্লাহির রহমানির রাহিম

আমার প্রিয় দেশ ও বিদেশের সহকর্মীবৃন্দ, মুরুব্বিয়ান, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক, নেতাকর্মী, ভক্ত ও আত্মীয়-স্বজনবৃন্দ আসসালামু আলাইকুম।

আপনারা সকলে জেনেছেন, গত ৩১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমি ও আমার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলাম। খবর পেয়ে দেশে-বিদেশে আপনারা সকলে আমাদের আরোগ্যের জন্য দোয়া মাহফিল (সামষ্টিকভাবে) ও ব্যক্তিগত পর্যায়ে দোয়া করেছেন। তাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ।

মহান আল্লাহর অসীম রহমতে ও আপনাদের সকলের ঐকান্তিক মোনাজাত ও ভালোবাসায় গতকাল ১৩ এপ্রিল বিকাল ৫টায় নিজ বাসভবনে ফিরে আসতে পেরেছি। করোনাত্তর রোগব্যাধির জন্য বেশ কিছুদিন নিবিড় চিকিৎসায় থাকতে হবে। তাই কত সময়ের জন্য স্বাভাবিক জীবনে ফিরতে পারব তা এখনো জানি না। এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

বর্তমান বিশ্বব্যবস্থায় আমরা সকলে মিলে বিশ্বকে কুলুষিত করছি – পাপের বোঝা দুনিয়া আর ধারণ করতে পারছিল না। সর্বগ্রাসী এ পচন থেকে বিশ্বকে বাঁচাতে হবে। সকল দেশ, জাতি ও সরকারকে একত্ত্ব হওয়ার কোনো বিকল্প নেই।

আসুন আমরা সবাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার কাছে তওবা করি আল্লাহ যেন করোনাভাইরাসের অভিশাপ থেকে বিশ্বের সকল মানুষকে হেফাজত করেন। আমিন।

বাংলাদেশ জিন্দাবাদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন