ঢাকা   ০৫:০৩:৫২ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি: খাদ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের সহিংসতায় বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত: শুভেন্দু

Reporter Name
  • Update Time : Thursday, June 10, 2021,
  • 252 Time View

১০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতার জন্য অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গারা জড়িত বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার (৯ জুন) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এই অভিযোগ করেন তিনি।

দিল্লিতে সাংবাদিকদের শুভেন্দু জানান, ‘‌আমি মোদিকে বলেছি, রাজ্যে বিজেপি কর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এখন পর্যন্ত ২৫ জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এই সমস্ত অপরাধে বাংলাদেশি ও রোহিঙ্গারা যুক্ত। হাজার-হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ২৬টি পরিবার জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে।’‌

প্রসঙ্গত, বুধবার দিল্লিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। ওই বৈঠকেও রাজ্যে ভোট পরবর্তী সহিংসতা নিয়ে আলোচনা হয়।

এদিকে শুভেন্দুর এই বৈঠক নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, আত্মরক্ষার জন্য দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন শুভেন্দু। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, শুভেন্দু আসলে বিজেপিতে গিয়ে ফেঁসে গেছেন।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে ব্যস্ত, তখন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি