• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

১০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এতে ঢাকা-গাজীপুর সড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এতে ওই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারখানার সামনে ও সড়কে শ্রমিকরা অবস্থান করছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, মঙ্গলবার মালিক কারখানায় এলেও তাদের বিগত বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বার্ষিক ছুটিসহ বিভিন্ন পাওয়া পরিশোধের বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দিয়ে চলে যান।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ করত চাইলে কাউকে পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া, বার্ষিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

প্রসঙ্গত, গত ঈদুল ফিতরের ছুটির আগে এপ্রিল মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। তখন আন্দোলনের মুখে ওই মাসের আংশিক পাওনাদি পরিশোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন