• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারলো ইসরায়েলি সেনারা

নিজস্ব সংবাদ দাতা / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরতদের ওপর ইসরায়েলি সেনাদের চালানো গুলিতে এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি বছর ইসরায়েলি সেনাদের হাতে আট ফিলিস্তিনি শিশুর মৃত্যু হলো।

শুক্রবার প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট জানায়, মোহাম্মাদ সাইদ হামায়েল নামে ১৫ বছর বয়সী ওই কিশোর বেইতা এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভে নিহত হয়। নিকটবর্তী এলাকায় ফিলিস্তিনি জমিতে অবৈধ ইহুদি স্থাপনা সম্প্রসারণের প্রতিবাদে সেখানে জড়ো হলে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়।

এ ঘটনায় আরো ছয় ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের দিকে গুলি, টিয়ারশেল, রাবার আবৃত স্টিল পেলেট নিক্ষেপ করে।

জানা গেছে, বেইতা এলাকায় গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। সেখানকার মাউন্ট সাবিহ গ্রামে ইসরায়েলি দখলদাররা চৌকি বসানোর পর এ বিক্ষোভের সূত্রপাত।

ইসরায়েলিদের চৌকির কারণে সেখানে বংশ পরম্পরায় বসবাসরত ১৭টি ফিলিস্তিনি পরিবারের শতাধিক মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। ইসরায়েলি চৌকির কারণে ওই পরিবারগুলোর আয়ের প্রধান উৎস জলপাইয়ের চাষাবাদ ব্যাহত হচ্ছে। এদিকে, কুফর কোয়াদ্দৌম গ্রামে সংঘটিত আরেক বিক্ষোভে ইসরায়েলি সেনাদের নিক্ষিপ্ত টিয়ারশেলে অসুস্থ হয়ে পড়েছে আট মাস বয়সী এক শিশু। তাদের পরিবারকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় পায়ে রাবার আবৃত স্টিল বুলেট লেগে জখম হয়েছে ১০ বছর বয়সী আরেক শিশু।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন