ঢাকা   ০৩:৩৫:৩৬ এএম, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতুতে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : Sunday, June 13, 2021,
  • 194 Time View

১৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাক্টর (থ্রি হুইলার) ও বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
এতে সেতুর দুইপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ জুন) রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

রোববার (১৩ জুন) সকালে বিষয়টি বঙ্গবন্ধু সেতূপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্র জানায়, শনিবার রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি ট্রাক্টরকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এসময় ট্রাক্টরে থাকা দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৭ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া দুইজনের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু সেতুপশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল রহমান জানান, দুর্ঘটনার পরে মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত পরিবহন দুইটি সরানোর পর সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা হতে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে একলেনে যানজট রয়েছে।
ওসি শফিকুল ইসলাম জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর আগুন লাগার পর থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সকালের পর গাড়ির চাপ কিছুটা কমেছে। ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেশি রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি