• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

কাভার্ডভ্যানে সীমান্ত পাড়ির চেষ্টা, ২০ বাংলাদেশি আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

১৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সার্বিয়া সীমান্তবর্তী সড়কে চলাচলকারী একটি ট্রাকে লুকিয়ে থাকা ২০ বাংলাদেশিকে আটক করেছে নর্থ মেসিডোনিয়া পুলিশ৷ এর মধ্যে নয়জনই অপ্রাপ্তবয়স্ক৷ গত শুক্রবার (১১ জুন) এ ঘটনা ঘটেছে।

শনিবার এক বিবৃতিতে নর্থ মেসিডোনিয়া পুলিশ জানিয়েছে, উত্তরের শহর কুমানোভোতে নিয়মিত টহলের অংশ হিসেবেই যানটিতে তল্লাশি চালান তারা৷ এতে ট্রাকের ভিতরে গাদাগাদি করে থাকা ২০ জনের খোঁজ পাওয়া যায়, যাদের সবাই বাংলাদেশি৷ আটককৃতদের মধ্যে নয়জন অপ্রাপ্তবয়স্ক৷ পুলিশ গাড়ির ৪৪ বছর বয়সী মেসিডোনিয়ান চালককে গ্রেপ্তার করেছে৷

পুলিশের ধারণা অভিবাসীরা গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়ায় এসেছেন৷ তাদেরকে আবার গ্রিসে ফেরত পাঠানোর জন্য গেভগেলিয়া আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে৷

নর্থ মেসিডোনিয়া পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্করা একা নাকি অভিভাবকদের সঙ্গে এসেছেন সে বিষয়ে আলাদাভাবে খোঁজ খবর নেয়া হচ্ছে৷

এদিকে পৃথক আরেক অভিযানে স্লোভেনিয়া সীমান্তের কাছে পণ্যবাহী যানে লুকিয়ে থাকা ৬২ জনকে আটক করেছে পুলিশ৷ তাদের মধ্যে ৪৬ জন পাকিস্তানের নাগরিক৷

বার্তা সংস্থা এপি জানিয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে সীমান্ত বন্ধ ও চলাচল নিয়ন্ত্রণ সত্ত্বেও বলকান অঞ্চলে এখনও মানব পাচার গ্যাংগুলো সক্রিয়৷ গ্রিস থেকে ইউরোপের ধনী দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীরা নর্থ মেসিডোনিয়াকে তাদের ট্রানজিট পথ হিসেবে ব্যবহার করে আসছে৷ গত আট বছরে কয়েক লাখ অভিবাসী এই পথে পাড়ি জমিয়েছেন৷ সূত্র: ডিডাব্লিউ, এপি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন