• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

‘ইসরাইলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হামাস-বিরোধী প্রচারণায় নেমেছে আমিরাত

নিজস্ব সংবাদ দাতা / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

১৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ইসরাইলের সঙ্গে সুর মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান হামাস ও লেবাননের হিজবুল্লাহ বিরোধী প্রচারণায় নেমেছেন বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।

রোববার (১৩ জুন) এক টুইটার পোস্টে একথা বলেন হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোকে বিন জায়েদ হামাস ও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য যে উসকানি দিয়েছেন তা আরব চেতনা ও সমস্ত জাতীয়তাবাদী ধারণার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে সুরক্ষা দেয়ার যে নীতি আরব দেশগুলোর ছিল তারও পরিপন্থি।

আমেরিকান জিউশ কমিটি গত সোমবার আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে একটি কার্যালয় খুলেছে। এর উদ্বোধনকে স্বাগত জানিয়ে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন। সেখানে তিনি হামাস, হিজবুল্লাহ ও মিশরের ইখওয়ানুল মুসলিমিনের ব্যাপারে বিদ্রুপ করে বলেন, এই তিনটি সংগঠনের রাজনৈতিক ও সামরিক শাখাকে আলাদা করে দেখা ঠিক হবে না।

বিন জায়েদ আফসোস করে বলেন, বহু দেশ হামাস, হিজবুল্লাহ ও ইখওয়ানুল মুসলিমিনের মতো সংগঠনকে আলাদা করে দেখতে পারে না। এটা খুবই হাস্যকর যে, এসব সংগঠনের সামরিক শাখাকে কোনো কোনো সরকার সন্ত্রাসী হিসেবে মনে করে কিন্তু রাজনৈতিক শাখাকে তা মনে করে না। অথচ এই তিন সংগঠনের রাজনৈতিক ও সামরিক শাখার মধ্যে কোনো পার্থক্য নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন